ডিএমপি ভালো কাজ করলে সারাদেশ ভালো চলে : শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ডিএমপি মানুষের জন্য কাজ করে। মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ

2022-10-16T18:42:14+00:00
2022-10-16T18:42:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিএমপি ভালো কাজ করলে সারাদেশ ভালো চলে : শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৬:৪২ পিএম   (ভিজিট : ২৮৯)
X

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ডিএমপি মানুষের জন্য কাজ করে। মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ ডিএমপির আছে। ডিএমপি ভালো কাজ করলে সারাদেশ ভালো চলে। ডিএমপি এ গর্ব ও ভালবাসা নিয়ে কাজ করে। ঢাকা মহানগরে কোনো অপরাধ সংগঠিত হলে কর্মকর্তারা তা উদঘাটন না করা পর্যন্ত ক্ষ্যান্ত হন না।

পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রোববার (১৬ অক্টোবর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন ডিএমপি। অনুষ্ঠানের শুরুতে ডিএমপির পক্ষ থেকে নবনিযুক্ত আইজিপিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ডিএমপি কমিশনার। এর আগে প্রথমে মোটরকেড ও পরে সুসজ্জিত অশ্বারোহী দল আইজিপিকে অভ্যর্থনা জানায়। এরপর তিনি সশস্ত্র অভিবাদন গ্রহণ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি মোহা. শফিকুল ইসলাম ডিএমপি পরিবারের পক্ষ থেকে আইজিপিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে প্রথম সশস্ত্র প্রতিরোধ এই রাজারবাগ পুলিশ লাইন থেকেই করা হয়েছিল। তাদের আত্মত্যাগের কথা আমরা মনে রেখে কাজ করি। তিনি বলেন, বাংলাদেশ পুলিশে যতটুকু অর্জন তার অবদান প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী এমন একজন মানুষকে বাছাই করে পুলিশের সর্বোচ্চ পদে দায়িত্ব দিয়েছেন, এ জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।      

তিনি বলেন, আপনি যেমন সমগ্র চাকরি জীবনে একটিও নেগেটিভ প্রশ্নের সম্মুখীন হননি, তেমনি ডিএমপি বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট হওয়া সত্ত্বেও এমন কোনো কাজ করবে না যাতে আপনার মর্যাদা হানিকর হয়। আপনার নেতৃত্বে যেকোনো পরিস্থিতিতে ইস্পাত কঠিন প্রত্যয় নিয়ে ডিএমপি কাজ করবে। ডিএমপির যেকোনো ভাল উদ্যোগে আইজিপি পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদসহ যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy