আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আদি বুড়িগঙ্গা চ্যানেল দখল করে গড়ে ওঠা বড় বড় দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি

2022-10-16T18:59:32+00:00
2022-10-16T18:59:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৬:৫৯ পিএম   (ভিজিট : ১৯৬)
X

আদি বুড়িগঙ্গা চ্যানেল দখল করে গড়ে ওঠা বড় বড় দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধারে ম্যাটাডোর পার্ক, পান্না ব্যাটারি কারখানা, চ্যানেলের জায়গায় গড়ে ওঠা একটি ১০তলা ভবনসহ ২৮টি অবৈধ স্থাপনার অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদে রোববার (১৬ অক্টোবর) দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। 

সোমবার (১৭ অক্টোবর) আবারও উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে। এদিন ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে কালুনগর স্লুইস গেইট থেকে ম্যাটাডোর পার্ক পর্যন্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান প্রসঙ্গে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বুড়িগঙ্গা আদি চ্যানেল দখল করে গড়ে ওঠা ভবন, প্রতিষ্ঠানগুলোর যে অংশ চ্যানেলের জায়গায় অবৈধভাবে নির্মাণ করা হয়েছে এরইমধ্যে তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজউক, জাতীয় নদী রক্ষা কমিশন, গণপূর্ত অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, জরিপ অধিদপ্তরের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে।  চিহ্নিত করা সেসব ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে ফেলতে করপোরেশনের মেয়রের নির্দেশনা অনুযায়ী আজ থেকে আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছি। অভিযান অব্যাহতভাবে পরিচালনা করা হবে। একইসঙ্গে উদ্ধার করা অংশে আদি চ্যানেল পুনরুদ্ধার কার্যক্রমও চলমান রয়েছে।

করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। অভিযানে ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরে আলম ও ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy