সা‌র্বিয়ায় গেল ৮ বাংলা‌দে‌শি দক্ষ কর্মী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইউরোপের দেশ সার্বিয়ায় গে‌ছে আট বাংলা‌দে‌শি দক্ষ গা‌র্মেন্টস কর্মী। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বার্ডস এয়ার ট্রান্সপোর্ট লিমিটেডের মাধ্যমে দেশ‌টি‌তে

2022-10-16T19:49:59+00:00
2022-10-16T19:49:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সা‌র্বিয়ায় গেল ৮ বাংলা‌দে‌শি দক্ষ কর্মী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৭:৪৯ পিএম   (ভিজিট : ২১২)
X

ইউরোপের দেশ সার্বিয়ায় গে‌ছে আট বাংলা‌দে‌শি দক্ষ গা‌র্মেন্টস কর্মী। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বার্ডস এয়ার ট্রান্সপোর্ট লিমিটেডের মাধ্যমে দেশ‌টি‌তে এসব কর্মীরা গে‌ছেন। শনিবার (১৫ অক্টোবর) এসব কর্মী ঢাকা থে‌কে সা‌র্বিয়ার উদ্দেশে রওনা ক‌রে।

সা‌র্বিয়া যাওয়া এসব দক্ষ কর্মী দেশ‌টির টেক্সটাইলে কাজ করবেন। বার্ডস এয়ারের মাধ্যমে এর আগেও সার্বিয়াতে স্যাম্পল ম্যান এবং সুইং অপারেটর নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মী গে‌ছেন। সেখানে তারা সুনামের সঙ্গে কাজ করছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ডিজিএম জোসেফ জয় ডি কস্তা। 

আরও শতাধিক দক্ষ কর্মীর ইউরোপ যাওয়ার কার্যক্রম চলমান রয়েছে ব‌লেও জানায় বার্ডস এয়ার। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোস্তফা আনোয়ার বলেন, আমাদের দক্ষ জনশক্তির চাহিদা মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া এবং ইউরোপের অনেক দেশেই রয়েছে। যারা কাজ না জেনে, না শিখে বিদেশে যায় তাদের বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়। তখন দোষ হয় এজেন্সির। আমরা চাই না বার্ডস এয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে বিদেশে গিয়ে কোনো বাংলাদেশি বিপদে পড়ুক। তাই আমরা আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ শ্রমিক হিসেবে বিদেশে পাঠাই। 

তিনি বলেন, একজন দক্ষ শ্রমিকের ক্ষেত্রে প্রসেসিংয়েও সময় কম লাগে। তিন থেকে চার মাসেই হয়ে যায়। দক্ষ শ্রমিকরা বিদেশে গিয়ে আস্থার সঙ্গে কাজ করতে পারে এবং তাদের পরিবারের লোকজনও স্বস্তিতে থাকে। ১৯৮৪ সাল থেকে সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, ওমান, সিঙ্গাপুর, লেবানন, ব্রুনাই এবং সম্প্রতি সার্বিয়া, ক্রোয়েশিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি রপ্তানি করে বার্ডস এয়ার।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy