উগান্ডার দুই জেলায় তিন সপ্তাহের লকডাউন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইবোলা প্রাদুর্ভাবের রাশ টেনে ধরতে উগান্ডার দুটি জেলায় তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন চলাকালে মুবেনদে এবং

2022-10-16T20:58:07+00:00
2022-10-16T20:58:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইবোলা প্রাদুর্ভাব
উগান্ডার দুই জেলায় তিন সপ্তাহের লকডাউন ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৮:৫৮ পিএম   (ভিজিট : ২৪৮)
X

ইবোলা প্রাদুর্ভাবের রাশ টেনে ধরতে উগান্ডার দুটি জেলায় তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন চলাকালে মুবেনদে এবং পাশ্ববর্তী কাসান্দা নামের ওই দুই জেলায় পানশালা, নাইটক্লাব, উপাসনালয় এবং বিনোদন স্থান বন্ধ থাকবে। এসময় বলবৎ থাকবে কারফিউ। 

উগান্ডার রাষ্ট্রপতি ইওওয়েরি মুসেভেনি এর আগে বলেছিলেন, ইবোলা প্রতিরোধে লকডাউনের কোনো প্রয়োজন নেই। পরে নিজ অবস্থান থেকে সরে এসে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। উগান্ডার রাষ্ট্রপতি ইবোলা প্রতিরোধে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

লকডাউনের আওতাভূক্ত দুই জেলায় পণ্যবাহী ট্রাকগুলি লকডাউনে চলাচল করবে তবে অন্য সব পরিবহন বন্ধ থাকবে। উগান্ডার দূরে মুবেন্দে সেপ্টেম্বরের শুরুতে ইবোলার প্রাদুর্ভাব শুরু হয়। ইবোলার সর্বশেষ এই প্রাদুর্ভাবে ৫৮ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৯ জন। তবে আশঙ্কা করা হচ্ছে, মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

সূত্র : বিবিসি

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy