বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে ব্রুনাইয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত

2022-10-17T00:18:44+00:00
2022-10-17T00:18:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ১২:১৮ এএম   (ভিজিট : ২৩১)
X

বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে ব্রুনাইয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। বৈঠকে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রী প্রস্তাব করেছেন এবং এ লক্ষ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সমন্বিতভাবে কাজ করবেন বলে দুই নেতা একমত হয়েছেন।

মন্ত্রী জানান, ব্রুনাই সুলতান বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, কৃষি ও মৎস্যপণ্য, হালাল মাংস নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। জ্বালানির বিষয়ে আলোচনায় সুলতান বলকিয়াহ বলেছেন, চাহিদা অনুযায়ী তারা বাংলাদেশকে এ বিষয়ে সহযোগিতা করবেন।

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষি ও মৎস্য, সেবা খাত, আইসিটি, মেরিনসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশে অনেক মেধাবী পেশাদার কর্মী রয়েছে। ব্রুনাই চাইলে তাদের নিতে পারে এবং তাদের জনশক্তির চাহিদা মেটাতে পারে। রোহিঙ্গা ইস্যুতে আলোচনার সময় শেখ হাসিনা বলেন, এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও নিজ দেশ মিয়ানমারে ফেরত যায়নি। রোহিঙ্গাদের নিজেদের মাতৃভূতিতে ফিরে না যাওয়ার ঘটনাকে দুঃখজনক বলেন ব্রুনাইয়ের সুলতান।

বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও ব্রুনাই একত্রে কাজ করে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, দুই দেশ প্রতিরক্ষা ক্ষেত্রেও একসঙ্গে কাজ করতে আগ্রহী। হাসানাল বলকিয়াহ কোভিড-১৯ মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।

আলাপকালে শেখ হাসিনা শুধু পশ্চিমা দেশগুলোর দিকে না তাকিয়ে পূর্ব এবং আশপাশের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মনোভাব নিয়ে এ অঞ্চলের দেশগুলো একসঙ্গে কাজ করলে সবারই উন্নতি হবে। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের এবং তার ছোট বোন শেখ রেহানার পক্ষ থেকে সুলতানকে আন্তরিক ধন্যবাদ জানান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে এবং বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও একমত পোষণ করেন দুই নেতা।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

এদিকে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, জনশক্তি রপ্তানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ব্রুনাই।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy