আফগানদের হারাতে বাংলাদেশের টার্গেট ১৬১

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সোমবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত

2022-10-17T16:10:33+00:00
2022-10-17T16:12:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আফগানদের হারাতে বাংলাদেশের টার্গেট ১৬১
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৪:১০ পিএম  আপডেট: ১৭.১০.২০২২ ৪:১২ পিএম  (ভিজিট : ২১৮)
X

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সোমবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। শুরুতে ধীর গতিতে এগোলেও শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬০ রান তোলে আফগানরা। 

অফ ফর্মের কারণে ত্রিদেশীয় সিরিজের শেষ দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না মুস্তাফিজুর রহমান। আজ প্রস্তুতি ম্যাচে ফিরেছেন স্কোয়াডে। তবে মাঠের খেলায় ফিরে আবারও ব্যর্থ হয়েছেন কাটার মাস্টার। চার ওভার বোলিং করে রান দিয়েছেন ৩১, উইকেট পাননি একটিও। 

অন্যদিকে ত্রিদেশীয় সিরিজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন হাসান মাহমুদ। ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন উদীয়মান এ পেসার। বোলিংয়ে ভালো করেছেন তাসকিনও। ৪ ওভার হাত ঘুরিয়ে ২ উইকেট নেওয়ার পাশাপাশি হজরতউল্লাহ জাজাইকে ফিরিয়ে শুরুর উইকেটটা তিনিই এনে দিয়েছিলেন।

২ উইকেট নিয়ে শুরুটা ভালো করলেও শেষদিকে ব্যাপক রান দিয়েছেন সাকিব। ৪ ওভারে দিয়েছেন ৪৬ রান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন ইব্রাহিম জাদরান। ইনিংসের শেষদিকে ১৭ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে স্কোরটা ১৬০ এ নিয়ে যান অধিনায়ক নবি। ১৯ অক্টোবর একই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৪ অক্টোবর বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে। 

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy