অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে প্রাণ হারালো একই পরিবারের ৩ জন

বুলেটিন নিউজ ডেস্ক

প্রবাস

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন বাংলাদেশি ঘটনাস্থলেই মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন দুই

2022-10-17T17:58:41+00:00
2022-10-17T17:58:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে প্রাণ হারালো একই পরিবারের ৩ জন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৫:৫৮ পিএম   (ভিজিট : ৩১১)
X


অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন বাংলাদেশি ঘটনাস্থলেই মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন দুই গাড়ির চালক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার বেলা ৩টার একটু আগে পশ্চিম ক্যানবেরার হুইটলাম এলাকার কপিন্স ক্রসিং রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- অস্ট্রেলিয়া প্রবাসী ড. আনোয়ার জাহিদের বাবা শহিদুল ইসলাম (৬২), মা রাজিয়া সুলতানা (৫৫) ও ছোটভাই রনি।

সম্প্রতি বাংলাদেশ থেকে তারা তিনজন অস্ট্রেলিয়ায় ড. আনোয়ার জাহিদের কাছে বেড়াতে যান। এ ঘটনায় অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র জানায়, ড. আনোয়ার জাহিদ রোববার অস্ট্রেলিয়ায় তার কাছে বেড়াতে আসা বাবা, মা ও ছোটভাইকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে বেড়াতে বের হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়ির পেছনের সিটে বসা বাবা, মা ও ছোটভাই মারা যান।

এ দুর্ঘটনায় ড. আনোয়ার জাহিদ ও অপর গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

বাবু/এসএম





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy