মিথ্যা প্রচার করলে আমিও পাল্টা মুখ খুলব

বিনোদন ডেস্ক

বিনোদন

প্রতিটি সিনেমার আকাশছোঁয়া পারিশ্রমিক। সেটিও আবার বছরে একবারই নয়, একাধিকবার। এত টাকা আয় করা অক্ষয় কুমারের জীবন নিয়ে

2022-10-17T18:03:51+00:00
2022-10-17T18:03:51+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মিথ্যা প্রচার করলে আমিও পাল্টা মুখ খুলব
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৬:০৩ পিএম   (ভিজিট : ২৩৩)
X

প্রতিটি সিনেমার আকাশছোঁয়া পারিশ্রমিক। সেটিও আবার বছরে একবারই নয়, একাধিকবার। এত টাকা আয় করা অক্ষয় কুমারের জীবন নিয়ে তাই মানুষের মধ্যে আগ্রহের কমতি নেই। 

এরই মধ্যে একটি সংবাদমাধ্যম দাবি করেছিল যে, অক্ষয় নাকি একটি বিলাসবহুল প্রাইভেট জেটের মালিক। শুধু তাই নয়, তারা সেই বিমানের দামও ফাঁস করেছিল। বিমানটির দাম নাকি ২৬০ কোটি টাকা! খবরটি ছড়িয়ে পড়তেই এ নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু এই খবরটি যে নেহাতই গুজব, তা জানাতে মুখ খুললেন স্বয়ং অক্ষয়। 

রোববার টুইটারে ওই সংস্থার খবরের একটি স্ক্রিনশট পোস্ট করে অক্ষয় লেখেন, সবটাই মিথ্যা! কী ছেলেমানুষি। খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে, কিছু মানুষের বয়স বাড়ে না। তাই আমিও আর চুপ করে বসে থাকতে পারলাম না। আমার নামে মিথ্যা প্রচার করলে আমিও পাল্টা মুখ খুলব। 

অক্ষয়ের হাতে এখন একাধিক ছবির কাজ রয়েছে। দীপাবলিতে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘রামসেতু’। এই ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ এবং নুসরাত ভারুচা। তারপর অভিনেতা ‘সেলফি’ ও ‘ওহ্‌ মাই গড ২’ সিনেমার শ্যুটিং সারবেন। 

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy