শহীদ মিনারে মাসুম আজিজকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বিনোদন ডেস্ক

বিনোদন

পাবনার কৃতী সন্তান মাসুম আজিজের মরদেহ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের

2022-10-18T13:14:24+00:00
2022-10-18T13:14:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শহীদ মিনারে মাসুম আজিজকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১:১৪ পিএম   (ভিজিট : ২৩৮)
X

পাবনার কৃতী সন্তান মাসুম আজিজের মরদেহ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বস্তরের জনগণ সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।

বনশ্রীতে সকাল ৯টায় প্রথম জানাজা শেষে বেলা ১১ টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এখানে সর্বস্তরের মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হন তিনি। এই প্রবীণ অভিনয় শিল্পীকে এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেয়া হবে।

সেখানে ২য় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পাবনা নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ এশা দাফন সম্পন্ন হলে নিজ জন্মস্থান পাবনার নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হবেন এই গুণী শিল্পী। দেশবরেণ্য খ্যাতিমান এ অভিনেতা বেশ কয়েক বছর ধরে ফুসফুস ক্যানসারে আক্রান্ত ছিলেন।

কিন্তু গত জানুয়ারিতে তার এই রোগ ধরা পড়ে। এরপর কেমোথেরাপি ও রেডিও থেরাপি নিচ্ছিলেন তিনি। এর মধ্যে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত সপ্তাহে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

ক্যানসারের পাশাপাশি হৃদ্‌রোগে আক্রান্ত এই গুণী শিল্পী লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy