বিসিসিআইয়ের নতুন সভাপতি রজার বিনি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

নাটকীয় কিছু হয়নি। আগাম হিসেব মতোই মেয়াদ শেষে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে সরে যেতে হলো সৌরভ গাঙ্গুলিকে।

2022-10-18T17:07:02+00:00
2022-10-18T17:07:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিসিসিআইয়ের নতুন সভাপতি রজার বিনি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৫:০৭ পিএম   (ভিজিট : ২৫৬)
X

নাটকীয় কিছু হয়নি। আগাম হিসেব মতোই মেয়াদ শেষে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে সরে যেতে হলো সৌরভ গাঙ্গুলিকে। নতুন সভাপতি হলেন রজার বিনি। বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নেতৃত্বেই এখন চলবে ভারতীয় ক্রিকেট। তার সঙ্গে সচিব থাকছেন আগের মতোই জয় শাহ। ২০১৯ সাল থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সৌরভের পর বিনির সঙ্গেও থাকবেন অমিত শাহ পুত্র।

প্রিন্স অব ক্যালকাটা সৌরভ যে বোর্ড সভাপতি থাকছেন না সেটি নিশ্চিত হয়েছিল আগেই। এবার তিনি মনোনয়ন জমা না দেননি। তারপর রজার বিনির ভারতীয় ক্রিকেটে বোর্ডের সভাপতি হওয়াটা সময়ের ব্যাপার ছিল। মঙ্গলবার তাই হয়েছে, এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের প্রধান এখন বিনি। বিসিসিআইয়ের ৩৬তম সভাপতি তিনি।

পরিবর্তন এসেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কোষাধ্যক্ষ পদেও। এতোদিন এই পদে ছিলেন অরুণ ধুমল। এবার তার জায়গা এসেছেন আশিস শেলার। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক তিনি। 

বিশ্বকাপজয়ী ক্রিকেটার বিনি এর আগে সংগঠক হিসেবে কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন। এবার গোটা ভারতের ক্রিকেট প্রশাসনের দায়িত্ব সামলাবেন ৬৭ বছরের বিনি। যিনি ২৭টি টেস্ট ও ৭২টি একদিনের ম্যাচ খেলেছেন ভারতের হয়ে। 

এদিকে ভারতীয় বোর্ড থেকে সরে গেলেও সৌরভ থাকছেন ক্রিকেটেই। সাবেক এই কিংবদন্তি অধিনায়ক জানিয়ে দিয়েছেন বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি পদের জন্য নির্বাচনে লড়বেন তিনি।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy