চট্টগ্রাম বন্দর ছেড়েছে ভারতীয় ট্রানজিট কনটেইনারবাহী জাহাজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতের মেঘালয় থেকে ভারতীয় ট্রানজিট কনটেইনার বহনকারী এমভি ট্রান্স সামুদেরা নামের জাহাজটি আজ চট্টগ্রাম বন্দর ছেড়েছে। ভারতীয় হাইকমিশনের

2022-10-19T16:27:23+00:00
2022-10-19T16:27:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম বন্দর ছেড়েছে ভারতীয় ট্রানজিট কনটেইনারবাহী জাহাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৪:২৭ পিএম   (ভিজিট : ২৭৮)
X

ভারতের মেঘালয় থেকে ভারতীয় ট্রানজিট কনটেইনার বহনকারী এমভি ট্রান্স সামুদেরা নামের জাহাজটি আজ চট্টগ্রাম বন্দর ছেড়েছে। ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের ভূখণ্ডের মধ্য দিয়ে ভারতে পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করার চুক্তির অধীনে এই কার্গো চলাচল ট্রায়াল রানের অংশ।

২০১৮ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় দুই প্রধানমন্ত্রীর (বাংলাদেশ ও ভারত) পর্যায়ে যে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছিল তা বাস্তবায়নের ক্ষেত্রে এটি এক ধাপ অগ্রগতি। 

ডাউকি-তামাবিল-চট্টগ্রাম রুটে টাটা স্টিল এবং সিজে ডার্কল লজিস্টিকস এই ট্রায়াল রান পরিচালনা করছে। 

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy