সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার আশা বাঁচিয়ে রাখলো ওয়েস্ট ইন্ডিজ। বুধবার হারলেই ছিটকে

2022-10-19T17:46:57+00:00
2022-10-19T17:46:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখলো ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৫:৪৬ পিএম   (ভিজিট : ২২৭)
X

মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার আশা বাঁচিয়ে রাখলো ওয়েস্ট ইন্ডিজ। বুধবার হারলেই ছিটকে পড়বে এমন সমীকরণে দাঁড়িয়ে হোবার্টে দারুণ এক জয় তুলে নিয়েছে নিকোলাস পুরানের দল। মাঝারি লক্ষ্য দিয়েও ৩১ রানের জয় তুলে নিয়েছে ক্যারিবিয়ানরা।

১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ের ব্যাটাররা। ওপেনার মাধেভেরের ২৭ আর শেষদিকে জংঙয়ের ২৯ রান ছাড়া অন্যরা তেমন কিছুই করতে পারেন নি। ক্যারিবিয়ানদের হয়ে আলজেরি জোসেফ নেন ৪ উইকেট, ৩ উইকেট নেন জেসন হোল্ডার।

এর আগে দিনের শুরুতে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভার শেষে ক্যারিবিয়ানরা সংগ্রহ করে ১৫৩ রান, ৭ উইকেট হারিয়ে। দলের হয়ে এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি নিকোলাস পুরান-এভিন লুইসরা। সর্বোচ্চ  ৪৫ রান করেন ওপেনার জনসন চার্লস। মিডল ওভারে এসে পর পর উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে ক্যারিবিয়ানরা। দলের গুরুত্বপূর্ণ ব্যাটার ব্রুকস, হোল্ডার কিংবা পুরান যাদের কেউই পারেননি দলের হয়ে রান করতে। শেষ দিকে স্পিনার আকিল হোসেন এবং রবমেন পাওয়েল জুটি গড়েন ৪৯ রানের। যদিও পাওয়েল ২৮ রান করে আউট হয়ে ফেরেন।

শেষদিকে আকিল হোসেনের অপরাজিত ১৮ বলে ২৩ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে লড়াকু পুঁজি সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ তিন উইকেট সংগ্রহ করেন সিকান্দার রাজা। এছাড়া দুই উইকেট শিকার করেন ব্লেসিং মুজারাবানি।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy