নির্বাচন বন্ধ প্রশ্নে সাবেকদের ইতিবাচক মন্তব্যে স্বস্তিতে ইসি

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপ-নির্বাচন বন্ধ প্রশ্নে সাবেক কমিশনারদের পক্ষ থেকে ইতিবাচক মন্তব্য পেয়ে স্বস্তিতে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন

2022-10-19T18:03:51+00:00
2022-10-19T18:03:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নির্বাচন বন্ধ প্রশ্নে সাবেকদের ইতিবাচক মন্তব্যে স্বস্তিতে ইসি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৬:০৩ পিএম   (ভিজিট : ২৬৩)
X


গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপ-নির্বাচন বন্ধ প্রশ্নে সাবেক কমিশনারদের পক্ষ থেকে ইতিবাচক মন্তব্য পেয়ে স্বস্তিতে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন (ইসি)।

এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধায় আমরা যে অ্যাকশনটা নিয়েছি- উনারা বলেছেন এটা সঠিক হয়েছে। আইন ও সাংবিধানিকভাবে ঠিক হয়েছে। উনারা আমাদের গুরুজন হিসেবে পরামর্শ দিয়েছেন— সততা ও সাহসিকতার সঙ্গে আমাদের এগিয়ে যেতে।

বুধবার (১৯ অক্টোবর) নির্বাচন ভবনে সাবেকদের সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, আজ আমাদের পক্ষ থেকে আমরা কোনো বক্তব্যই দিইনি; তাদের শুনেছি। সার্বিক বিষয়ে কথা হয়েছে। আমরা তাদের ডেকেছিলাম, এটা সত্য গাইবান্ধাতে যে একটা ঘটনা ঘটে গেল, আমাদের প্রয়োজন ছিল আরও এনলাইটেন্ড হওয়া; ওনাদের তরফ থেকে কোনো গাইডেন্স আছে কিনা, কীভাবে মূল্যায়ন করেছেন অতটুকু জেনেছি। সিইসির মতে, এটা ক্রিটিক্যাল ছিল। প্রথমবারের মতো বড় ধরনের কোনো পদক্ষেপ নির্বাচন কমিশন নিয়েছে এবং এটা যথেষ্ট সেনসেশন ক্রিয়েট করেছে সর্বমহলে। এটা নিয়ে পক্ষে-বিপক্ষে বক্তব্য হয়েছে।

বন্ধ করার পর সাবেকদের কাছ থেকে নতুন করে মূল্যায়ন কেন?— এমন প্রশ্নের বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘মূল্যায়নের খুবই প্রয়োজন রয়েছে। যেকোনো বিষয়ে বিচারক হিসেবে আমরা সহকর্মীদের জিজ্ঞেস করি—বিষয়টা ঠিক হয়েছে কিনা। আমরা শুদ্ধ সিদ্ধান্ত নিয়েছি কি নেই নি আমরা আমাদের অভিমতে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তারপরেও এটা সঠিক নাও হতে পারে। কোর্টে গিয়ে কেউ চ্যালেঞ্জ করেন— উনারা যদি বলতেন সঠিক সিদ্ধান্ত নেননি তখন আমাদের সিদ্ধান্ত পর্যালোচনার প্রয়োজন হতো’

আইনি জটিলতা দেখা না দেওয়ায় এবং সাবেকদের পাশে পেয়ে নিজেদের সক্ষমতার দেখানোর ব্যাপারে উজ্জীবিত হয়ে সিইসি বলেন, উনারা (সাবেক সিইসি ও ইসি) সবাই একমত পোষণ করেন, আমাদের সিদ্ধান্ত সঠিক হয়েছে। বলেছেন এগিয়ে যান। আমরা ওনাদের কাছে যে পরামর্শ পেয়েছি; বক্তব্য শুনেছি আমাদের অ্যাডুকেটেড করেছেন, ইন্সপায়ার করেছেন।

গাইবান্ধায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আপনাদের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে। সাবেক একজন সহকর্মীর এমন পরামর্শের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, অপেক্ষা করেন। আমরা তদন্ত কমিটি করেছি, রিপোর্টটা আসুক। তারপরে আপনারা দেখেন আমরা কোনো পদক্ষেপ নেই কি না। একটু অপেক্ষা করতে হবে।

বাবু/এসএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy