প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ১১:৪৮ এএম (ভিজিট : ২৪৭)

X
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গতকাল বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটকের সময় তাদের হেফাজত থেকে ১২ কেজি ১৭৩ গ্রাম গাঁজা, ১৩৬৫ পিস ইয়াবা ও ৩৩ গ্রাম ৯১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা রুজু হয়েছে।
-বাবু/এ.এস