বিশ্বকাপের আগে বড় ধাক্কা ফ্রান্সের, ছিটকে গেলেন তারকা মিডফিল্ডার

বুলেটিন নিউজ ডেস্ক

খেলাধুলা

ফুটবল বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন মিডফিল্ডার এনগোলো কন্তে। মঙ্গলবার রাতের

2022-10-20T16:40:08+00:00
2022-10-20T16:40:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের আগে বড় ধাক্কা ফ্রান্সের, ছিটকে গেলেন তারকা মিডফিল্ডার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৪:৪০ পিএম   (ভিজিট : ২৪৩)
X


ফুটবল বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন মিডফিল্ডার এনগোলো কন্তে। মঙ্গলবার রাতের দিকে তার ক্লাব চেলসির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

চার বছর আগে রাশিয়ায় ফ্রান্সের বিশ্বকাপ জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন কন্তে। চার মাস আগে হ্যামস্ট্রিংয়ের চোটের পর তার অস্ত্রোপচার হয়। সেরে ওঠার শেষ পর্যায়ে ছিলেন। কিন্তু বিশ্বকাপের আগে তিনি সুস্থ হতে পারবেন না বলেই জানানো হয়েছে।

এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছেন কন্তে। চেলসি জানিয়েছে, সব দিক খতিয়ে দেখে তাকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ফ্রান্সকে সে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

ইপিএলের ক্লাব লেস্টার সিটিকে ট্রফি জেতানোর পরই চেলসিতে যোগ দেন কন্তে। অল্প দিনেই ক্লাবের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি।

একই সঙ্গে দেশের হয়ে দাপটের সঙ্গে খেলতে থাকেন। ৫৩টি ম্যাচ খেলেছেন তিনি। কিছু দিন আগেই ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, ফিট নয় এমন কোনো ফুটবলারকে তিনি বিশ্বকাপের দলে নেবেন না। উল্লেখ্য, ফ্রান্সের আর এক উল্লেখযোগ্য ফুটবলার পল পগবাকে নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

বাবু/এসএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy