প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু ২৪ অক্টোবর থেকে। তবে কার বিপক্ষে ম্যাচ, এটা ছিল অজানা। অবশেষে জানা গেলো

2022-10-20T18:28:42+00:00
2022-10-20T18:28:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৬:২৮ পিএম   (ভিজিট : ২৭৩)
X

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু ২৪ অক্টোবর থেকে। তবে কার বিপক্ষে ম্যাচ, এটা ছিল অজানা। অবশেষে জানা গেলো প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ কারা। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব আল হাসানের দল।

সাকিবদের সঙ্গে নেদারল্যান্ডসের ম্যাচটি ২৪ অক্টোবর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়, অস্ট্রেলিয়ার হোবার্টে। এর আগে আজ বৃহস্পতিবার বিশ্বকাপের প্রথম রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে নামিবিয়াকে ৭ রানে হারিয়ে দেয় সংযুক্ত আরব আমিরাত। এই হারে বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা পেয়ে যায় গ্রুপের আরেক দল নেদারল্যান্ডস।

ম্যাচের শেষ দিকেই রোমাঞ্চ ছড়ায় নামিবিয়া, তবে শেষ পর্যন্ত ডেভিড ভিসার দলকে ৭ রানে হারিয়েই গ্রুপ টু-তে নেদারল্যান্ডসের জায়গা নিশ্চিত করে দিয়েছে আরব আমিরাত। এ ম্যাচে নামিবিয়ার হয়ে ৩৬ বলে ৫৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পরও দলকে জেতাতে পারেননি ভিসা। আর এ হারের ফলেই টানা দ্বিতীয়বারের মতো সুপার টুয়েলভ খেলার লক্ষ্য শেষ হয়ে গেলো নামিবিয়ার। 

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আজকের ম্যাচেই প্রথম জয় পেয়েছে আরব আমিরাত।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy