‘দ্যাট‘স হাউ উই লার্নিং ফ্রম দ্য সিনিয়রস!

বিনোদন ডেস্ক

বিনোদন

চলচ্চিত্রের কাজের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে গোপনে প্রেম-বিয়ে

2022-10-20T20:57:00+00:00
2022-10-20T20:57:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘দ্যাট‘স হাউ উই লার্নিং ফ্রম দ্য সিনিয়রস!
কার প্রতি ক্ষোভ উগরে দিলেন বুবলী?
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৮:৫৭ পিএম   (ভিজিট : ২৪১)
X

চলচ্চিত্রের কাজের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে গোপনে প্রেম-বিয়ে ও সন্তান জন্ম সব মিলিয়ে ‘টক অব দ্য কান্ট্রি’ তিনি। বিষয়টি নিয়ে ইতোমধ্যে অনেকেই মুখ খুলেছেন। বুধবার (১৯ অক্টোবর) একটি রেডিও চ্যানেলের মুখোমুখি হন টিভি অভিনেত্রী ও নির্মাতা ফাল্গুনী হামিদ। সেখানেই তিনি বুবলী-শাকিব ইস্যুতে মুখ খোলেন।

সাংবাদিক, অভিনেত্রী ও নাট্যকার ফাল্গুনী হামিদের ভাষ্যে, ‘শুধু শাকিব খান নন, অপু-বুবলীও ভুল করেছেন। অভিনয়ে এসেই কেন একজন সুপারস্টারের প্রেমে পড়তে হবে, সন্তান গর্ভে ধারণ করতে হবে?’— প্রশ্ন রাখেন তিনি। দোষটা শুধু শাকিবের একার নন, এক্ষেত্রে মেয়েদেরও দোষ আছে বলে মনে করেন এই গণমাধ্যম ব্যক্তিত্ব।

ফাল্গুনীর এই মন্তব্য শুনে ভীষণ চটেছেন বুবলী। ক্ষোভ উগরে দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও তিনি তার পোস্টে নাম উল্লেখ করেননি। তারপরও কারো বুঝতে বাকি নেই কাকে উদ্দেশ্য করে তার এই কড়া বার্তা। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘আপা, আপনি একাধারে লেখিকা, পরিচালক, নাট্যকার, অভিনেত্রী এবং সাংবাদিক-সহ নানান গুনে গুণান্বিত। আপনি অনেক সিনিয়র একজন ব্যক্তিত্ব। আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে আপনার দ্বায়বদ্ধতা অনেক। আপনাকে আমি সম্মান করি।’

ফাল্গুনীর করা মন্তব্যের বিষয়ে নিজের প্রতিক্রিয়ায় বুবলী লেখেন, ‘যখন কোনো পার্টিকুলার বিষয়ে যেটা একান্তই কারো ব্যক্তিগত। সে বিষয়ে পুরোটা না জেনে কোথাও বিচারকের মতো কোনো বিচারমূলক কমেন্ট করেন, তখন আপনার কথার ভঙ্গিমা, শব্দের প্রয়োগ এবং একদিকে পক্ষপাতিত্বমূলক কমেন্টটা শুনলে বুঝতে আর বাকি থাকে না আপনি সেই বিষয়ে বা যাকে নিয়ে বলছেন সে ব্যক্তিকে প্রপারলি না জেনেই কমেন্ট করছেন।’

নিজের ক্ষোভের কথা জানিয়ে বুবলীর মন্তব্য, ‘আপনার এরকম আক্রমণাত্মক মনোভাব পোষণ করা কমেন্টটা দেখে অবাক হয়েছি। আমরা যাদের অভিভাবক ভাবছি তারা তাদের সকল সন্তানদের এক চোখে দেখেন না। দুঃখজনক!’ পোস্টের শেষ দিকে বুবলী ইংরেজিতে একটি বাক্য জুড়ে দেন , ‘দ্যাট‘স হাউ উই লার্নিং ফ্রম দ্য সিনিয়রস!’। (আর এভাবেই আমরা বড়দের কাছ থেকে শিখি)।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বুবলী নেটমাধ্যমে নিজের ‘বেবি বাম্প’র ছবি প্রকাশ করেন। জল বেশিদূর না গড়াতেই প্রকাশ্যে আসে শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলী দুজনই জানান দেন তাদের নতুন সম্পর্ক ও সন্তানের কথা।

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy