শেহনাজের পার্টিতে বিশেষ অতিথি সালমান খান

বিনোদন ডেস্ক

বিনোদন

শেহনাজ গিল ও সালমান খানের মধ্যকার রসায়ন বরাবরই আলাদা। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ঘর থেকেই ভাইজানের নেক নজরে

2022-10-21T01:14:34+00:00
2022-10-21T01:16:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেহনাজের পার্টিতে বিশেষ অতিথি সালমান খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ১:১৪ এএম  আপডেট: ২১.১০.২০২২ ১:১৬ এএম  (ভিজিট : ২৬৩)
X

শেহনাজ গিল ও সালমান খানের মধ্যকার রসায়ন বরাবরই আলাদা। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ঘর থেকেই ভাইজানের নেক নজরে আছেন এই সুন্দরী নায়িকা। সালমান প্রযোজিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শেহনাজ।

শেহনাজ পার্টি করছেন আর সেখানে সালমান থাকবেন না, তা কি হয়? শোনা যাচ্ছে, শুক্রবার (২১ অক্টোবর) নিজের বাসভবনে বিশাল পার্টির আয়োজন করছেন অভিনেত্রী। সূত্রের খবর, সেই দিওয়ালি পার্টিতে প্রচুর তারকা নিমন্ত্রিত হয়েছেন। বিশেষ অতিথি নাকি সালমান খান! নতুন বাড়িতে ভাইজানের পায়ের ধুলো পড়বে, সেই ভেবেই দিন গুনছেন শেহনাজ।

শেহনাজের নিমন্ত্রণে সালমান সাড়া দেবেন কি না? কারণ, বলিউড সুপারস্টার ইদানীং কাজ নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘সালমন শেহনাজকে খুব পছন্দ করেন। অভিনেত্রী যে ইতোমধ্যেই বলিউডে সবার সঙ্গে ভাব করে ফেলেছেন, এতে সালমান খুব খুশি। শেহনাজের নিমন্ত্রণ অবশ্যই রাখবেন সালমান। কয়েক মিনিটের জন্য হলেও তার নতুন বাড়ির পার্টিতে একবার ঘুরে যাবেন।’

উল্লেখ্য, ২০২১ সালের শেষ দিকে প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ শুক্লার হঠাৎ মৃত্যুতে বেসামাল হয়ে পড়েছিলেন শেহনাজ। সেখান থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ান। মানসিক যন্ত্রণা পেরিয়ে তিনি আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছেন বলে মনে করেন অনেকে।

সূত্র : আনন্দবাজার

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy