কবীর সুমনের আধুনিক গানে মুগ্ধ শ্রোতা

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢাকায় তিন দিনের সংগীত পরিবেশনার আজ (২১ অক্টোবর) শেষ দিনে গান গাইতে মঞ্চে উঠেছেন কবীর সুমন। বিকেল সাড়ে

2022-10-21T17:04:56+00:00
2022-10-21T17:04:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কবীর সুমনের আধুনিক গানে মুগ্ধ শ্রোতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৫:০৪ পিএম   (ভিজিট : ২৫৫)
X

ঢাকায় তিন দিনের সংগীত পরিবেশনার আজ (২১ অক্টোবর) শেষ দিনে গান গাইতে মঞ্চে উঠেছেন কবীর সুমন। বিকেল সাড়ে চারটায় শ্রোতাদের জন্য আধুনিক গান পরিবেশন শুরু করেছেন এই শিল্পী।

ঢাকার শ্রোতাদের আজ আধুনিক গানের সুরে সুরে মন ভরাবেন সুমন। তার জনপ্রিয় অ্যালবাম ‘তোমাকে চাই’র ৩০ বছর উদযাপন উপলক্ষে ‘সুমনের গান’ শিরোনামে তিনদিনের আসর হচ্ছে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে।

এর আগে ১৫ অক্টোবর আধুনিক গান নিয়ে দর্শকদের সামনে মঞ্চে গান গেয়েছেন সুমন। এবং ১৮ অক্টোবর বাংলাদেশে প্রথমবারের মতো সুমন তার লেখা আধুনিক বাংলা খেয়াল গেয়েছেন।

আয়োজক সূত্রে জানা গেছে , আজ ২১ অক্টোবর আধুনিক বাংলা গান দিয়ে আয়োজন শেষ হবে।

উল্লেখ্য, সবশেষ ২০০৯ সালে ঢাকায় এসেছিলেন ভারতীয় বাংলা গানের জনপ্রিয় এ শিল্পী। দীর্ঘ ১৩ বছর পর ঢাকায় আবার গান পরিবেশন করছেন তিনি। তবে ভেন্যু নিয়ে জটিলতায় শুরুটা সুখকর হয়নি। তবুও পরিবর্তী ভেন্যুতে অনুষ্ঠানটি হওয়ায় ভক্ত, শ্রোতা-দর্শকারা বেশ আনন্দিত।

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy