প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৫:১৫ পিএম (ভিজিট : ২৬৩)

X
ব্রিটেনের রাজনীতিতে খুব একটা স্বস্তি নেই। অভ্যন্তরীণ চাপে হুটহাট প্রধানমন্ত্রীর পদত্যাগ যেন দেশটির নাগরিকদের কাছে কিছুটা উদ্বেগের কারণ। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন গত ৭ জুলাই পদত্যাগের পর গতকাল বৃহস্পতিবার একইপথে হাটতে বাধ্য হন লিজ ট্রাস। অর্থনৈতিক কর্মসূচি নিয়ে নিজ দল কনজারভেরটিভ পার্টির আইনপ্রণেতাদের চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। প্রশ্ন হচ্ছেন ডাউনিং স্ট্রিটের হাল ধরছেন কে, এ নিয়ে যুক্তরাজ্যের গণ্ডি ছাড়িয়ে আলোচনা এখন বিশ্বজুড়ে।
পদত্যাগের ঘোষণার সময় প্রধানমন্ত্রী লিজ ট্রাস উল্লেখ করেন, আগামী সপ্তাহের মধ্যে নতুন নেতৃত্বের নির্বাচন অনুষ্ঠিত হবে। যে পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন তিনি।
ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি অথবা বিরোধী লেবার পার্টি থেকে প্রধানমন্ত্রীর পদের জন্য লড়বেন কারা তা এখনও ঘোষণা আসেনি। তবে যুক্তরাজ্যের রাজনৈতিক বিশ্লেষক এবং দেশটির আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলো বেশ কয়েকজনের নাম সামনে এনেছে, যারা ইতোপূর্বে ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই লিজ ট্রাসের উত্তরসূরি নির্ধারণ হয়ে যাবে বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।
বাবু/এসআর