‘বিপজ্জনক জায়গায় বল লেগেছে শান মাসুদের’

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

তিনদিন পর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার টুয়েলভের লড়াইয়ে মাঠে নামবে পাকিস্তান। গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে বড়সড়

2022-10-21T17:30:26+00:00
2022-10-21T17:30:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘বিপজ্জনক জায়গায় বল লেগেছে শান মাসুদের’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৫:৩০ পিএম   (ভিজিট : ২৩৫)
X

তিনদিন পর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার টুয়েলভের লড়াইয়ে মাঠে নামবে পাকিস্তান। গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে বড়সড় বিপদের সম্মুখীন হয়েছে পাকিস্তান শিবির। শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের নেট ব্যাটিং সেশনে মাথায় আঘাত পেয়েছেন দলটির টপ অর্ডার ব্যাটার শান মাসুদ। 

আজ দিনের অনুশীলনে মোহাম্মদ নওয়াজের একটি শট আঘাত হানে মাসুদের মাথায়। এসময় মাঠের প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয় তাকে। ফিজিওর প্রাথমিক কনকাশন টেস্ট পাশ করলেও স্ক্যানের পরেই এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।  

মাসুদের চোটের ব্যাপারে পিসিবির পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এখনো। মেলবোর্নে অনুশীলন শেষে সাংবাদমাধ্যমকে আপডেট জানিয়েছেন শাদাব খান। এসময়  সতীর্থের জন্য দোয়া চেয়েছেন তিনি। তবে চোটটা যে বেশ গুরুতর সেটা জানাতেও ভোলেননি এই অলরাউন্ডার। 

এ প্রসঙ্গে শাদাব বলেন, ‘ওর খুব খারাপ জায়গায় বল লেগেছে। আমাদের ফিজিও প্রথমে যে টেস্ট নিয়েছে, তাতে অবশ্য পাশ করেছে। তবে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্ক্যান-সহ যাবতীয় পরীক্ষা করা হয়েছে। আমরা এখনও জানি না ওর কী রিপোর্ট এসেছে। প্রর্থনা করি ও পুরোপুরি ফিট থাকুক। আপনাদের সকলকে অনুরোধ, আপনারাও প্রার্থনা করুন ও যাতে সুস্থ থাকে।’

বিশ্বকাপের পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, শাহিন আফ্রিদি, ইফতিখার আহমেদ, আসিফ আলী, হায়দার আলী, মোহাম্মদ হাসনাইন, শান মাসুদ, মোহাম্মদ নেওয়াজ, ফখর জামান, হারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy