এ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বসন্ত বিকেল’ ও ‘রোহিঙ্গা’

বিনোদন ডেস্ক

বিনোদন

এ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন দুটি চলচ্চিত্র। রফিক সিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ ও সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত

2022-10-21T17:41:43+00:00
2022-10-21T17:41:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বসন্ত বিকেল’ ও ‘রোহিঙ্গা’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৫:৪১ পিএম   (ভিজিট : ২১৫)
X

এ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন দুটি চলচ্চিত্র। রফিক সিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ ও সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’। নির্মাতা সূত্রে খবর, ১৯টি হলে মুক্তি পাচ্ছে ‘বসন্ত বিকেল’ পাশাপাশি ‘রোহিঙ্গা’ পাচ্ছে ১১টি প্রেক্ষাগৃহ।

‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে অভিষেক ঘটছে সুবাহ শাহ হুমায়রার। ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেম-ঘনিষ্ঠতা ও গায়ক ইলিয়াস হোসেনের সঙ্গে বিয়ের ইস্যুতে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। অবশেষে বড় পর্দার আলো দেখতে পেলেন এ তরুণী।

এতে সুবাহর বিপরীতে আছেন শিপন মিত্র ও তানভীর তনু। এছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সুচরিতা প্রমুখ। আরবিএস টেক লিমিটেড প্রযোজিত সিনেমাটির গল্প-চিত্রনাট্যের পাশাপাশি পরিচালনা করেছেন রফিক সিকদার।

অন্যদিকে ‘রোহিঙ্গা’ বানিয়েছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। সিনেমাটিতে অভিনয় করেছেন আরশি হোসেন, ওমর আয়াজ অনি, সাগর, বৃষ্টি, তানজিদ, শাকিবা, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানি মিন্টু প্রমুখ।

নির্মাতা ডায়মন্ড নতুন ছবি প্রসঙ্গে বলেন, ‘মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন ও হত্যার বিষয়টি এখন সারাবিশ্বে আলোচিত। এসব ঘটনা শুনে সবাই শিউরে ওঠেন। সিনেমাটিতে আমরা বাস্তব ঘটনাগুলো তুলে ধরতে চেয়েছি।’

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy