অনুরাগীর দেওয়া উপহার পেয়ে আপ্লুত জুনিয়র এনটিআর

বিনোদন ডেস্ক

বিনোদন

বিশ্বজুড়ে দুর্দান্ত ব্যবসা করার পর এবার জাপানে মুক্তি পাচ্ছে ‘আরআরআর’। সিনেমার প্রচারের জন্য সেখানে সপরিবার পৌঁছেছেন জুনিয়র এনটিআর।

2022-10-21T17:47:37+00:00
2022-10-21T17:47:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অনুরাগীর দেওয়া উপহার পেয়ে আপ্লুত জুনিয়র এনটিআর
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৫:৪৭ পিএম   (ভিজিট : ২৩৩)
X

বিশ্বজুড়ে দুর্দান্ত ব্যবসা করার পর এবার জাপানে মুক্তি পাচ্ছে ‘আরআরআর’। সিনেমার প্রচারের জন্য সেখানে সপরিবার পৌঁছেছেন জুনিয়র এনটিআর। দূর দেশেও যে তার অনুরাগীর অভাব নেই, তা জাপানে পৌঁছেই টের পেলেন এই দক্ষিণী অভিনেতা।

যে হোটেলে এনটিআর ছিলেন, সেখানকারই এক কর্মী তার ভক্ত। প্রিয় অভিনেতা আসছেন জেনে তাকে চমকে দেওয়ার প্রস্তুতি আগেই সেরে রেখেছিলেন তিনি। এনটিআরের সঙ্গে সাক্ষাৎ হতেই তার হাতে হিন্দিতে লেখা একটি চিঠি তুলে দিয়েছেন তিনি। অভিনেতার সেই ভক্ত আসলে নেপালের বাসিন্দা। কর্মসূত্রে তার বর্তমান ঠিকানা জাপান।

অনুরাগীর দেওয়া উপহার পেয়ে আপ্লুত পর্দার ‘ভীম’। মন দিয়ে সেই চিঠি পড়লেন তিনি। সেই মহিলাকে ধন্যবাদ জানাতেও ভোলেননি অভিনেতা। এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ এবং জুনিয়র এনটিআর। চলতি বছরের মার্চ মাসে মুক্তি পেয়েছিল সিনেমাটি। পরাধীনতার ইতিহাস, পুরাণ এবং দক্ষিণের অস্মিতাকে মিলিয়ে দিয়ে গল্প বুনেছিলেন রাজামৌলি। সেই গল্পের কেন্দ্রে দুই বন্ধু, রাম এবং ভীম। রামের চরিত্রে দেখা গিয়েছিল দক্ষিণী অভিনেতা রাম চরণ তেজাকে। ভীম হয়েছিলেন জুনিয়র এনটিআর।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy