নিখোঁজ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক উদ্ধার

জাতীয়

নিখোঁজ বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক মোহাম্মদ শাফিউল হককে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর গুলশান জোনের অতিরিক্ত

2022-10-21T17:42:25+00:00
2022-10-21T17:42:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিখোঁজ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক উদ্ধার
প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৫:৪২ পিএম   (ভিজিট : ২৬৫)
X

নিখোঁজ বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক মোহাম্মদ শাফিউল হককে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদুর রহমান মনির এ তথ্য জানান।

তিনি বলেন, ১৮ অক্টোবর মোহাম্মদ শাফিউল হক (৬৬) এবং হুসেম উদ্দীন আহমেদ (৬৫) তাদের এনজিওর কাজে বাংলাদেশে আসেন। দেশে আসার পর তারা গুলশানের হোটেল ওয়েস্টিনে চেক ইন করেন।

এরপর ওইদিনই কাউকে কিছু না বলে বিকেল ৪টায় হোটেল ওয়েস্টিন থেকে বের হয়ে যান শাফিউল হক। এরপর তিনি আর হোটেলে যেতে পারেননি।

পুলিশ বলছে, শাফিউল হক শর্ট টাইম মেমোরি লস (অল্পতেই ভুলে যাওয়া) রোগে আক্রান্ত। তাই সেদিন তিনি পথ ভুলে যান।

এডিসি বলেন, এরপর শাফিউলের বাংলাদেশি বন্ধু খালিদ হোসেন অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ১৯ অক্টোবর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর- ১২১২।

সাধারণ ডায়েরির পর পুলিশের তদন্তকারী কর্মকর্তা ডিএমপি কন্ট্রোলের মাধ্যমে সব থানায় বেতার বার্তা প্রেরণ করেন। একই সঙ্গে একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে নিখোঁজ ব্যক্তিকে শুরু করেন খোঁজাখুঁজি।

একপর্যায়ে পুলিশ জানতে পারে যে শাফিউল সূত্রাপুর থানা এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ১৯ অক্টোবর রাত ১০টার দিকে সূত্রাপুর থেকে তাকে উদ্ধার করে গুলশান থানা পুলিশ।

পরবর্তীতে সফরসঙ্গী হুসেম উদ্দীন আহমেদ এবং হোটেল ওয়েস্টিন কর্তৃপক্ষের উপস্থিতিতে নিখোঁজ শফিউলকে জিডির বাদী খালিদ হোসেনের জিম্মায় হস্তান্তর করা হয়।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy