ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী মনোনীত জর্জিয়া মেলোনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অতি-ডানপন্থী ব্রাদার্স অব ইতালি দলের নেতা জর্জা মেলোনিকে ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। ইতালির প্রেসিডেন্ট

2022-10-21T23:15:41+00:00
2022-10-21T23:19:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী মনোনীত জর্জিয়া মেলোনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ১১:১৫ পিএম  আপডেট: ২১.১০.২০২২ ১১:১৯ পিএম  (ভিজিট : ২৩৭)
X


অতি-ডানপন্থী ব্রাদার্স অব ইতালি দলের নেতা জর্জা মেলোনিকে ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। ইতালির প্রেসিডেন্ট সেরজিও মাতারেলা তাকে সরকার গড়ার আহ্বান জানিয়েছেন। ফলে ইতালির দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নেতা বেনিতো মুসোলিনির পর মিজ মেলোই হতে যাচ্ছেন দেশটির প্রথম অতি-ডানপন্থী প্রধানমন্ত্রী।

তিনি দুই দিনের অফিসিয়াল পরামর্শের পর শুক্রবার বিকালে ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার কাছ থেকে সরকার গঠনের আদেশ পেয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল ১০ টায় তার শপথ নেওয়ার কথা রয়েছে।

এর আগে আজ জর্জা মেলোনি তার মিত্র দলগুলোকে নিয়ে সেদেশের প্রেসিডেন্ট মাতারেলার সাথে দেখা করেন এবং বলেন, তারা যত দ্রুত সম্ভব সরকার গঠনের জন্য প্রস্তুত।

গত মাসে ইতালির নির্বাচনে সর্বাধিক প্রায় এক-চতুর্থাংশ ভোট পায় মিজ মেলোনির দল ব্রাদার্স অব ইতালি- যে দলটির প্রতিষ্ঠার সাথে ফ্যাসিস্ট আন্দোলনের যোগসূত্র আছে।

মিজ মেলোনি জোট বেঁধেছেন মাত্তিও সালভিনির অতি-ডানপন্থী লীগ দল, এবং সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির মধ্য-ডান ফর্জা ইতালিয়ার সাথে।

ইতালির প্রেসিডেন্টের সাথে মিজ মেলোনির ১১ মিনিটব্যাপি বৈঠকের সময় বার্লুসকোনি এবং সালভিনিও উপস্থিত ছিলেন। অবশ্য সম্প্রতি বার্লুসকোনির কিছু মন্তব্যে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে তার ঘনিষ্ঠতার কথা প্রকাশ পাবার পর জোটের ঐক্যে একটা ধাক্কা লেগেছিল। জর্জা মেলোনি অবশ্য ইতালির পশ্চিমা মিত্রদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন ইউক্রেন প্রশ্নে তার অবস্থানের কোনো পরিবর্তন হবে না।

সূত্র : বিবিসি, সিএনএন

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy