যমুনায় ইলিশ শিকার, ৭ জেলেকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকার করায় সাত জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।শনিবার

2022-10-22T12:17:34+00:00
2022-10-22T12:17:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যমুনায় ইলিশ শিকার, ৭ জেলেকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ১২:১৭ পিএম   (ভিজিট : ২২৪)
X


মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকার করায় সাত জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

শনিবার ( ২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ওই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়। সে সময় ওই সাত জেলেকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে ১০ কেজি ইলিশ মাছ ও ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছ এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জেলেদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

বাবু/এসএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy