সিডনি ক্রিকেট গ্রাউন্ডে কিউই ঝড়

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আজ থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া মহাদেশের

2022-10-22T14:36:03+00:00
2022-10-22T14:41:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে কিউই ঝড়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ২:৩৬ পিএম  আপডেট: ২২.১০.২০২২ ২:৪১ পিএম  (ভিজিট : ২৪৫)
X

আজ থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া মহাদেশের দুই পরাশক্তি। স্বাগতিক অস্ট্রেলিয়া টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায়। টস ভাগ্য খারাপ হলেও কিউইদের শুরুটা হয়েছে দুর্দান্ত। ১০.১ ওভারেই শতরান করেছে কিউইরা। হারিয়েছে মাত্র এক উইকেট।

পাওয়ারপ্লেতে ৬৫ রান যোগ করেন কিউই দুই ওপেনার। দলের হয়ে ওপেনিং নেমে ফিন এ্যালেন শুরু থেকেই অজি বোলারদের তুলোধুনো করেন। কামিন্স, স্টার্ক কিংবা হ্যাজেলউড কাউকেই ছাড় দেননি এ্যালেন। ফিফটি করার আগেই এই ওপেনারকে ফেরান হ্যাজেলউড। ড্রেসিংরুমে ফেরার আগে ১৬ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন কিউই ব্যাটার। ১৬ বলের মধ্যে ৮ বার তিনি বল সীমানা পার করেছেন। এর মধ্যে ছক্কা তিনটি।

দলীয় ৫৬ রানে আউট হন অ্যালন। এই কিউই ওপেনারকে ফিরিয়েও স্বস্তিতে নেই স্বাগতিকরা। আরেক ওপেনার ডেভিড কনওয়ে ঝড়গতি অব্যাহত রেখেছেন। ১৮ বলে ৪২ রান করেছেন এই ওপেনার। ওয়ান ডাউন পজিশনে নামা কেন উইলিয়ামসন অবশ্য একটু ধীরগতিতে খেলছেন। ১৭ বলে তার রান ১৮।

নিউজিল্যান্ড একাদশ : ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy