ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক :

রাজধানী

সড়ক মেরামতের কাজ চলায় রাজধানীর উত্তরায় যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর

2022-10-22T15:16:38+00:00
2022-10-22T15:16:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৩:১৬ পিএম   (ভিজিট : ২৯১)

ফাইলছবি

ফাইলছবি

সড়ক মেরামতের কাজ চলায় রাজধানীর উত্তরায় যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এতে ধীরগতিতে চলছে গাজীপুর থেকে এয়ারপোর্টগামী হাজারো যানবাহন।

জানা যায়, এয়ারপোর্ট ট্রাফিক পুলিশ বক্সের সামনে বিআরটি প্রকল্পের সড়ক মেরামতের কাজ শুরু হওয়ায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

যানজটের বিষয়ে উত্তরার আব্দুল্লাহপুর ট্রাফিক পুলিশ কর্মকর্তা (টিআই) পান্নু মিয়া জানান, এয়ারপোর্টে বিআরটি প্রজেক্টে ভাঙা রাস্তা মেরামতের কাজ চলছে। সকালে কাজ শুরু হওয়ার পর থেকে আমরা এক লেনে গাড়ি চালু রাখছিলাম। কিন্তু যানজট বাড়তে বাড়তে গাজীপুর পর্যন্ত চলে গেছে।

যানজটের কারণ জানতে চাইলে এয়ারপোর্ট জোনের সহকারী ট্রাফিক পুলিশ কমিশনার সাখাওয়াত হোসাইন জানান, এয়ারপোর্ট পুলিশ বক্সের সামনে বিআরটি প্রকল্পের রাস্তা মেরামতের কাজ চলছে। এ কারণে গাজীপুর থেকে ঢাকাগামী যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। তবে এয়ারপোর্ট থেকে আব্দুল্লাহপুরে যাওয়ার রাস্তা চালু আছে। এয়ারপোর্টে রাস্তা ঢালাই দেওয়ার কারণে গাড়ি চলাচল করতে পারছে না। সেটি শুকাতে আরও সময় লাগবে।

বাবু/এসএম





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy