সাকিবকে টপকে সর্বোচ্চ উইকেটের মালিক সাউদি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের প্রথম দিনেই রেকর্ড হয়েছে। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন টি টোয়েন্টিতে সর্বোচ্চ

2022-10-22T16:07:22+00:00
2022-10-22T16:07:22+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
সাকিবকে টপকে সর্বোচ্চ উইকেটের মালিক সাউদি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৪:০৭ পিএম   (ভিজিট : ২৩৪)
X

টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের প্রথম দিনেই রেকর্ড হয়েছে। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী। তাকে পেছনে ফেলেছেন আজ কিউই বোলার টিম সাউদি। ১২৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন তিনি সর্বোচ্চ উইকেটের মালিক। 

আজকের ম্যাচের আগে সাকিব ও সাউদির উইকেট শিকার ছিল সমান ১২২। সিডনিতে আজ শনিবার ডেভিড ওয়ার্নারকে আউট করে সাকিবকে পেছনে ফেলেন সাউদি। নিজের প্রথম ওভারেই ওয়ার্নারকে ফেরান কিউই এই পেসার, এরপরে আবার মিচেল মার্শকে ফিরিয়েছেন সাউদি। এই রিপোর্ট লেখা পর্যন্ত সাউদির উইকেট সংখ্যা ১২৪।

সাউদি এবং সাকিবের পরের অবস্থানে রয়েছেন আফগান তারকা ক্রিকেটার রশিদ খান। এর পরের অবস্থানে রয়েছেন সাবেক লঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন কিউই স্পিনার ইশ সোধি। গত বছর লাসিথ মালিঙ্গাকে টপকে এককভাবে টি-টোয়েন্টির সেরা উইকেট সংগ্রাহক হয়েছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ এক বছর পর সাকিবের সেই রেকর্ড নিজের করে নিলেন সাউদি।

বাবু/এসআর






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy