জনগনকে সাথে নিয়ে কাজ করতে হবে, জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, জনপ্রতিনিধিদের জনগণকে সাথে নিয়ে সৃজনশীল সমাজ প্রতিষ্ঠার

2022-10-22T17:12:36+00:00
2022-10-22T17:12:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জনগনকে সাথে নিয়ে কাজ করতে হবে, জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তাজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৫:১২ পিএম   (ভিজিট : ২৩৭)
X


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, জনপ্রতিনিধিদের জনগণকে সাথে নিয়ে সৃজনশীল সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে৷

শনিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার ইন্সটিটিউটে কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন জনপ্রতিনিধিরা হলেন সমাজের পথ প্রদর্শক ৷ শুধু ভৌত অবকাঠামো উন্নয়নে নয় সামাজিক উন্নয়নেও জনপ্রতিনিধিদের অবদান রাখতে হবে ৷ উন্নয়ন করতে হবে পরিকল্পিতভাবে ৷ তিনি কুমিল্লা শহরকে আদর্শ শহর হিসেবে গড়ে তোলার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কমিশনারদের প্রতি আহ্বান জানান ৷

বর্তমান ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী জানান সরকার ডেঙ্গু মোকাবিলার জন্য কাজ করছে ৷ এবছর অন্য সময়ের তুলনায় থেমে থেমে বৃষ্টি হয়েছে ৷ মূলত আবহাওয়া পরিবর্তনের জন্যই এবছর এসময়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে ৷ মন্ত্রী আরো বলেন বর্তমানে ডেঙ্গুর অবস্থা  বেদনাদায়ক কিন্তু সিঙ্গাপুর, মালায়শিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইনসহ অনেক দেশের তুলনায় এখনো অনেক ভালো ৷ ইতিমধ্যে মেয়রগণকে চিরুনি অভিযানসহ আরো নিবিড়ভাবে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ৷

অনুষ্ঠানের বিশেষ অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত কাউন্সিলরদের উদ্দেশ্য বলেন, আমরা আইনের মধ্যে থেকে কাজ করব। তিনি  আরো বলেন  দূর্নীতি মুক্ত ও সততার সাথে সবাইকে দায়িত্ব পালন করতে হবে ৷

স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, এছাড়াও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালকসহ উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন ।

বাবু/এসএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy