আফগানিস্তানকে ১১২ রানে আটকে দিয়েছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচেই দিশেহারা আফগানিস্তান। স্যাম কারান- বেন স্টোকসদের শক্তিশালী বোলিং লাইন আপের সামনে প্রথম

2022-10-22T19:11:31+00:00
2022-10-22T19:58:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আফগানিস্তানকে ১১২ রানে আটকে দিয়েছে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৭:১১ পিএম  আপডেট: ২২.১০.২০২২ ৭:৫৮ পিএম  (ভিজিট : ২৬১)
X

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচেই দিশেহারা আফগানিস্তান। স্যাম কারান- বেন স্টোকসদের শক্তিশালী বোলিং লাইন আপের সামনে প্রথম ইনিংসে দাঁড়াতেই পারেননি মোহাম্মদ নবি- নাজিবুল্লাহ জাদরান। তাতে প্রথম ইনিংস শেষে ১১২ রানেই অলআউট আফগানরা। 

ম্যাচে ৩.৪ ওভার হাত ঘুরিয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন ইংলিশ বোলার স্যাম কারান। প্রথম বোলার হিসেবে ইংলিশদের টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট শিকারীর তালিকায় নাম লেখালেন ২৪ বছর বয়সী এ পেসার। 

ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে আফগানরা। দলীয় ১১ রানে রহমানউল্লাহ গুবরাজকে বাটলারের ক্যাচ বানান মার্ক উড। ধীর গতিতে আফনিস্তানকে এগিয়ে নিতে চাইলেও বেশিক্ষণ পারেননি ইব্রাহিম জাদরান। ৩২ বলে ৩২ রান করে আউট হয়েছেন কারানের বলে। 

ইব্রাহিমের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে আফগানরা। এক প্রান্ত আগলে রেখে রান বাড়ানোর চেষ্টা করেন উসমান গনি। কিন্তু ৩০ রান করা গনিকেও ফেরান কারান। শেষ ৬ ব্যাটারদের কেউই দুই অঙ্ক ছুঁতে না পারলে ১১২ রানে থামে আফগানিস্তানের প্রথম ইনিংস। 

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy