ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

ধানমন্ডির লেকপাড় থেকে মো. শাহাদাত হোসেন মজুমদার (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২২ অক্টোবর) দিবাগত

2022-10-23T10:25:20+00:00
2022-10-23T10:25:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ অক্টোবর, ২০২২, ১০:২৫ এএম   (ভিজিট : ৫০২)
X


ধানমন্ডির লেকপাড় থেকে মো. শাহাদাত হোসেন মজুমদার (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ধানমন্ডি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ভোরের দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, শাহাদাতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পেশায় তিনি মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি কলাবাগান এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শাহাদাত হোসেন মজুমদার পেশায় মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। জানা গেছে, প্রতিদিনের মতো রাতে তিনি ধানমন্ডি লেকে হাঁটতে আসেন। গতকাল রাতে তার পরিবার তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি।

নিহতের শরীরে চারটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy