ভারত-পাকিস্তানের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক :

খেলাধুলা

মেলবোর্নে আজ মহাযুদ্ধ। ভারত-পাকিস্তান লড়াই। বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ। ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। তাসমান সাগর পাড়ে আজ চিরবৈরী

2022-10-23T11:42:39+00:00
2022-10-23T11:42:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারত-পাকিস্তানের সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: রোববার, ২৩ অক্টোবর, ২০২২, ১১:৪২ এএম   (ভিজিট : ৩১১)
X


মেলবোর্নে আজ মহাযুদ্ধ। ভারত-পাকিস্তান লড়াই। বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ। ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। তাসমান সাগর পাড়ে আজ চিরবৈরী দুই প্রতিবেশী দেশ মুখোমুখি হচ্ছে। তবে আজকের এই ম্যাচের আগে দুই দলের শক্তিমত্তা নিয়ে যতটা না কথা হচ্ছে তার চেয়ে ঢের বেশি আলোচনা হচ্ছে অস্ট্রেলিয়ার বৈরী আবহাওয়া নিয়ে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বিকালে মেলবোর্নে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭০ ভাগ। খেলা হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। তবে খেলা মাঠে গড়ালেও ‘কার্টেল ওভার’ হতে পারে। তাই দুই দলই প্রস্তুতি নিচ্ছে ‘কার্টেল ওভার’ এর।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা গতকাল ম্যাচপূর্ব কনফারেন্সে বলেন, ‘আমি মেলবোর্নের আবহাওয়া নিয়ে ভাবছি। কখন কি হচ্ছে তা জানার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘এখনো তো মেলবোর্নে সূর্যের আলো দেখতে পাচ্ছি। কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠে জানালার পর্দা সরিয়ে দেখি আকাশে মেঘ। আগামীকাল (আজ) এখানে কি হচ্ছে যাচ্ছে কিছুই জানি না। আবহাওয়া তো আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব মস্তিষ্ক ঠান্ডা রাখা। প্রস্তুতি থাকবে ৪০ ওভারের জন্য। তারপর অবস্থা যেমন হবে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ৫ ওভারের ম্যাচ হলেও সমস্যা নেই।’

কার্টেল ওভারের প্রস্তুতি সম্পর্কে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘আবহাওয়া তো আমাদের হাতে নেই। একজন খেলোয়াড় হিসেবে চাই পুরো ৪০ ওভারের খেলা হোক। অনেক মানুষ এই ম্যাচটির জন্য অপেক্ষা করছে। তবে পরিস্থিতি যেমনই হোক, তার জন্য আমরা প্রস্তুত আছি।’

রোহিতের দাবি, ‘ভারতের মাটিতে আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ৮ ওভারের ম্যাচ খেলেছি। কার্টেল ওভারে ভালো খেলার প্রস্তুতি আমাদের আছে।’

সর্বশেষ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের দেখা হয় দুইবার। প্রথমটিতে ভারত জিতলেও, দ্বিতীয়টিতে হেরে যায় তারা। ইনজুরির কারণে এশিয়া কাপে খেলা হয়নি পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদির। আজকের ম্যাচে দেখা যাবে তাঁকে।  

দুই দলের সম্ভাব্য একাদশ

ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডে, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হার্শাল প্যাটেল/মোহাম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন/যুযবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার ও অর্শ্বদীপ সিং।

পাকিস্তান : মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ, হায়দার আলী, ইফতিখার আহমেদ, আসিফ আলী, মোহাম্মদ নেওয়াজ, শাদাব খান, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy