সোমবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আগামীকাল সোমবার বিশ্বকাপ মিশনে প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার

2022-10-23T23:58:28+00:00
2022-10-23T23:58:28+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
সোমবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ অক্টোবর, ২০২২, ১১:৫৮ পিএম   (ভিজিট : ২৬৩)
X

আগামীকাল সোমবার বিশ্বকাপ মিশনে প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার স্বাদও পাবে সাকিব আল হাসানের দল। যদিও সাম্প্রতিক সময়ে দলের পারফর্ম্যান্স খুব একটা ভালো নয় দলের। যে কারণে বাড়তি চাপেও আছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযানের প্রথম ম্যাচে আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল দশটায় অস্ট্রেলিয়ার হোবার্টে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ওপেনিংয়ে সৌম্য সরকার এবং নাজমুল হোসনকে শান্তকেই হয়তো দেখা যাবে। সেক্ষেত্রে তিন নাম্বারে লিটন দাস এবং চারে সাকিব আল হাসানকেই দেখা যাবে। পেসারদের মধ্যে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবং তাসকিন আহমেদের একাদশে থাকা এক প্রকার নিশ্চিত।

দলের একাদশ কিংবা পজিশন নিয়ে কোন কথা দল থেকে না জানা গেলেও ম্যাচ শুরুর একদিন আগে আজ রোববার দলের অধিনায়ক সাকিব আল হাসান হোবার্ট থেকে দলের সবশেষ অবস্থা সম্পর্কে বলেছেন, ‘সবাই ওপেন মাইন্ডেড থাকবে, দলের প্রয়োজনে যাকে যখন যেখানে খেলতে হয় বা যে ওভার বোলিং করা লাগে, যে জায়গায় ফিল্ডিং করা লাগে সবাই সেটার জন্য প্রস্তুত থাকবে।’

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড :

সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।

বাবু/এসআর







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy