ঘূর্ণিঝড় সিত্রাং : প্রধানমন্ত্রীর ২৬ অক্টোবরের অনুষ্ঠান স্থগিত

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২৬ অক্টোবরের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ অর্থনৈতিক

2022-10-24T12:48:10+00:00
2022-10-24T15:24:33+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ঘূর্ণিঝড় সিত্রাং : প্রধানমন্ত্রীর ২৬ অক্টোবরের অনুষ্ঠান স্থগিত
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ১২:৪৮ পিএম  আপডেট: ২৪.১০.২০২২ ৩:২৪ পিএম  (ভিজিট : ২৯০)
X


ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২৬ অক্টোবরের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পরামর্শক আবদুল কাদের খান এ তথ্য জানান।

তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী ২৬ অক্টোবর বেজা কর্তৃক অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের আওতাধীন বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো ও শিল্প কারখানার উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল। তবে প্রাকৃতিক এই দুর্যোগের ফলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, অনুষ্ঠানটি পরবর্তীতে নতুন তারিখ নির্ধারণ করে গণমাধ্যমকে জানানো হবে। অনুষ্ঠান স্থগিতের ফলে সংশ্লিষ্ট সবার অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য বেজা’র পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy