ডেঙ্গু মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্য আন্তরিকভাবে কাজ করছে৷ আক্রান্তের সংখ্যা বাড়া ও কিছু মৃত্যুতে আমরা ব্যথিত। সোমবার সকালে

2022-10-24T12:50:52+00:00
2022-10-24T12:50:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডেঙ্গু মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ১২:৫০ পিএম   (ভিজিট : ২৮২)
X


সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্য আন্তরিকভাবে কাজ করছে৷ আক্রান্তের সংখ্যা বাড়া ও কিছু মৃত্যুতে আমরা ব্যথিত। সোমবার সকালে বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতিসংঘ দিবস পালন উপলক্ষে Clean up Campaign-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

মন্ত্রী বলেন, অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নানা উদ্যাগ নেয়া হচ্ছে। মারার ঔষধ প্রয়োগ করা ও প্রয়োজনীয় কাজ করা হচ্ছে৷

স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, এই বছর আগের তুলনায় আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। এখন থেমে থেমে বৃষ্টি হওয়ার ফলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি হচ্ছে। এডিস মশা মোকাবিলা করতে আমাদের সচেতনতা বৃদ্ধির সাথে সন্মিলিতভাবে উদ্যোগ গ্রহন অব্যহত রাখতে হবে।

জাতিসংঘ দিবস পালন উপলক্ষে Clean up Campaign-অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খানসহ জাতিসংঘের বিভিন্ন দেশের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy