অল্পের জন্য রক্ষা পেলেন ১৭৩ বিমান যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দুযোর্গপূর্ণ আবহাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে ফিলিপাইনের রানওয়ে থেকে ছিটকে পড়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা

2022-10-24T14:21:23+00:00
2022-10-24T14:21:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অল্পের জন্য রক্ষা পেলেন ১৭৩ বিমান যাত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ২:২১ পিএম   (ভিজিট : ২৮৩)
X


দুযোর্গপূর্ণ আবহাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে ফিলিপাইনের রানওয়ে থেকে ছিটকে পড়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল কোরিয়ার এয়ারলাইন্সের একটি বিমান।

১৭৩ যাত্রী নিয়ে বিমানটি রোববার মধ্যরাতে ফিলিপাইনের সেবু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিমানটি রানওয়েতে অবতরণ করতে গিয়ে দুবার ব্যর্থ হয়। তৃতীয়বার অনেকটা ঝুঁকি নিয়ে পাইলট বিমানটি স্থানীয় সময় রোববার রাত ১১টা ৭ মিনিটে অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে যায়।

এ সময় বিমানের নোজ হুইল ভেঙে রানওয়ের পাশে আছড়ে পড়লেও আগুন না ধরায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সৌভাগ্যক্রমে বিমানটির সব যাত্রীকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ১৯৯৭ সালের পর এবারই প্রথম বড় ধরনের দুর্ঘটনায় পড়ল কোরিয়ান এয়ারলাইন্সের বিমান।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy