সিত্রাং মোকাবিলায় চট্টগ্রামে ২৯০টি মেডিকেল টিম গঠন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীসহ ১৫ উপজেলায় ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে চট্টগ্রাম সিভিল

2022-10-24T18:10:07+00:00
2022-10-24T18:10:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিত্রাং মোকাবিলায় চট্টগ্রামে ২৯০টি মেডিকেল টিম গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৬:১০ পিএম   (ভিজিট : ২২৭)
X

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীসহ ১৫ উপজেলায় ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। সোমবার (২৪ অক্টোবর) এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, জরুরি মুহূর্তে সেবা দিতে চট্টগ্রাম জেলার ১৫ উপজেলার ২০০টি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম কাজ করবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৫টি করে মেডিকেল টিম, ৯টি আরবান ডিসপেনসারির অধীন ৯টি টিম, চট্টগ্রাম স্কুল হেলথ ক্লিনিকে একটি টিম ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। 

সিভিল সার্জন কার্যালয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দুর্যোগের মুহূর্তে কোথাও কোনো মেডিকেল সাপোর্ট প্রয়োজন হলে আমাদের মেডিকেল টিম তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যাবে। এদিকে ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড়কালীন এবং পরবর্তীতে যে কোনো ধরনের সেবা গ্রহণের উদ্দেশ্যে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। 

সেবা গ্রহণের জন্য বা তথ্য জানার জন্য 01320-108399 নম্বরে যোগাযোগ করার জন্য চট্টগ্রাম জেলাবাসীকে অনুরোধ করা হয়েছে। এছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।  

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy