জাল স্বাক্ষরে দুই হাসপাতালের নির্মাণ প্রকল্পের ৪৩ কোটি টাকা আত্মসাত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাল স্বাক্ষরে সরকারি দুই মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ প্রকল্পের ৪৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের

2022-10-24T19:01:50+00:00
2022-10-24T19:03:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাল স্বাক্ষরে দুই হাসপাতালের নির্মাণ প্রকল্পের ৪৩ কোটি টাকা আত্মসাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৭:০১ পিএম  আপডেট: ২৪.১০.২০২২ ৭:০৩ পিএম  (ভিজিট : ২৩৯)
X

জাল স্বাক্ষরে সরকারি দুই মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ প্রকল্পের ৪৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপন এবং সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন প্রকল্পের কাজে ওই টাকা আত্মসাৎ করা হয়েছে। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

সোমবার (২৪ অক্টোবর) দুদকের উপ-পরিচারক মুহাম্মদ আরিফ সাদেক (জনসংযোগ) বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন— তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী/ক্যাশ মো. আনিসুর রহমান, ঠিকাদার এম জাহান ট্রেডার্সের মালিক মো. মহসীন আলী, গ্রিন ট্রেডার্সের মালিক মো. মাহফুজ হুদা সৈকত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা নির্মাণ প্রকল্প পরিচালক ও আয়ন-ব্যয়ন কর্মকর্তার স্বাক্ষরে ভুয়া বিল প্রস্তুত করে সরকারি অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেছে। প্রথম মামলায় গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপন প্রকল্প থেকে ২১ কোটি ৮৩ লাখ ২৮ হাজার ৫১২ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

অন্যদিকে দ্বিতীয় মামলায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন প্রকল্প থেকে ২১ কোটি ৮৪ লাখ ২৪ হাজার ৯০৩ টাকা উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আসামিদের দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/৪৬৭/৪৭১/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy