চট্টগ্রাম বন্দরে ৭ নম্বর বিপৎসংকেত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের উপকূলের ১৭০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। এ জন্য চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপৎসংকেতের পরিবর্তে ৭

2022-10-24T21:17:29+00:00
2022-10-24T21:17:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম বন্দরে ৭ নম্বর বিপৎসংকেত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৯:১৭ পিএম   (ভিজিট : ২৩৫)
X

বাংলাদেশের উপকূলের ১৭০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। এ জন্য চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপৎসংকেতের পরিবর্তে ৭ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের জন্য বহাল রাখা হয়েছে ৭ নম্বর বিপৎসংকেত। কক্সবাজার বন্দরের ৬ নম্বর বিপৎসংকেতও বহাল রয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) রাতে অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১০) এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘ঘূর্ণিঝড়টি সোমবার মধ্যরাত বা মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরনাগাদ ভোলার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করতে পারে। এরই মধ্যে ‘সিত্রাং’ এর অগ্রভাগের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ প্রায় সারাদেশে ভারী বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া।

এতে জানানো হয়, ‘উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। 

আরও ঘণীভূত ও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে সোমবার মধ্যরাত বা মঙ্গলবার ভোর নাগাদ ভোলার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করতে পারে।’

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy