সারাদেশে নৌযান চলাচল শুরু : বিআইডব্লিউটিএ

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সারাদেশে বন্ধ থাকা সব ধরনের নৌযান চলাচল শুরুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।মঙ্গলবার

2022-10-25T10:22:37+00:00
2022-10-25T14:13:23+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সারাদেশে নৌযান চলাচল শুরু : বিআইডব্লিউটিএ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ১০:২২ এএম  আপডেট: ২৫.১০.২০২২ ২:১৩ পিএম  (ভিজিট : ২১৯)
X


ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সারাদেশে বন্ধ থাকা সব ধরনের নৌযান চলাচল শুরুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের নদীবন্দরগুলোতে ১ নং সতর্ক সংকেত দেওয়ায় সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সারাদেশে নৌযান চলাচল শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে এক নোটিশে সোমবার (২৪ অক্টোবর) বিআইডব্লিউটিএ জানিয়েছিল, ‘ঘূর্ণিঝড়ের কারণে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া সমুদ্রে যেসব জাহাজ যেখানে অবস্থান করছে, সেখান থেকে না সরতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।’

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy