চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে প্রায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল বিমানবন্দর।মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে

2022-10-25T13:19:29+00:00
2022-10-25T13:19:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ১:১৯ পিএম   (ভিজিট : ২০৮)
X


ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে প্রায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল বিমানবন্দর।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে একটি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিজ্ঞপ্তিতে বেবিচক জানিয়েছে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন কার্যক্রম মঙ্গলবার বেলা ১২টা থেকে চালু করা হয়েছে।

এর আগে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সোমবার দুপুরে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে উড্ডয়ন কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেবিচক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আবহাওয়া পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সম্ভাব্য প্রভাবের বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ থাকবে। বন্ধের আদেশটি ২৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy