ইন্দোনেশিয়ার যাত্রীবাহী জাহাজে আগুন, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী একটি জাহাজে আগুন লেগে ১৪ জন নিহত হয়েছেন। নুসা তেঙ্গারা প্রদেশের কুপাং থেকে ২৪০ জন

2022-10-25T13:22:12+00:00
2022-10-25T14:13:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইন্দোনেশিয়ার যাত্রীবাহী জাহাজে আগুন, নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ১:২২ পিএম  আপডেট: ২৫.১০.২০২২ ২:১৩ পিএম  (ভিজিট : ২২৩)
X


দক্ষিণ ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী একটি জাহাজে আগুন লেগে ১৪ জন নিহত হয়েছেন। নুসা তেঙ্গারা প্রদেশের কুপাং থেকে ২৪০ জন যাত্রী নিয়ে কালাবাহি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

সোমবার (২৪ অক্টোবর) এই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।

দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বিবৃতিতে জানিয়েছে, ২২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায। দেশটির নৌপথে দুর্ঘটনা যেন নিত্যদিনের সাধারণ বিষয়। প্রায়ই নৌযান ডুবে ছোট-বড় দুর্ঘটনার খবর পাওয়া যায়।

২০১৮ সালে উত্তর সুমাত্রা প্রদেশের একটি গভীর হ্রদে প্রায় ২০০ জন লোক নিয়ে ফেরি ডুবে যায়। এতে ১৬৭ জন নিহত হয়। সবচেয়ে বড় দুর্যোগগুলোর মধ্যে ১৯৯৯ সালে যাত্রীবাহী জাহাজ ডুবে প্রাণ হারায় ৩১২ জন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy