বাংলাদেশের আকাশে আংশিক সূর্যগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের আকাশে আংশিক সূর্যগ্রহণ শুরু হয়েছে। ঢাকার আকাশে এটি ৪টা ৪৯ মিনিটি ৩০ সেকেন্ডে শুরু হয়, শেষ হবে

2022-10-25T18:28:58+00:00
2022-10-25T18:28:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের আকাশে আংশিক সূর্যগ্রহণ শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৬:২৮ পিএম   (ভিজিট : ২৪৭)
X

বাংলাদেশের আকাশে আংশিক সূর্যগ্রহণ শুরু হয়েছে। ঢাকার আকাশে এটি ৪টা ৪৯ মিনিটি ৩০ সেকেন্ডে শুরু হয়, শেষ হবে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ।

তিনি বলেন, বিশ্ব মণ্ডলে সূর্যগ্রহণটি শুরু হয় দুপুর ২টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল ৫টা ১২ সেকেন্ডে আর শেষ হবে সন্ধ্যা ৭টা ২ মিনিট ১২ সেকেন্ডে। আকাশ পরিষ্কার থাকলে এ সূর্যগ্রহণ দেখা যাবে দেশের ৮টি বিভাগ থেকেই।

আবহাওয়া অধিদপ্তরের বিবরণী মতে, আকাশ পরিষ্কার থাকলে সূর্যাস্ত পর্যন্ত আংশিকভাবে সূর্যগ্রহণ দেখা যাবে। ৮টি বিভাগের মধ্যে ময়মনসিংহে শুরু হয়েছে ৪টা ৪৮ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২৩ মিনিটে এবং চট্টগ্রামে শুরু হয় ৪টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২০ সেকেন্ডে।

এছাড়া সিলেটে শুরু হয় ৪টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ১৭ মিনিট ১৭ সেকেন্ডে; খুলনায় শুরু হয় ৪টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে; বরিশালে শুরু হয় ৪টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৫ মিনিট ১৮ সেকেন্ডে; রাজশাহীতে শুরু হয় ৪টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ৩০ মিনিট ১৮ সেকেন্ডে এবং রংপুরে শুরু হয় ৪টা ৫২ মিনিট ৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৬ মিনিট ৪৮ সেকেন্ডে।

সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা মাত্র। সুতরাং এগুলো নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কারে কান না দিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy