স্ত্রীর চিত্রনাট্যে তামিল সিনেমার প্রযোজনায় মহেন্দ্র সিং ধোনি

বিনোদন ডেস্ক

বিনোদন

ক্রিকেটের বাইরে এবার নতুন পরিচয়ে পরিচিত হতে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এবং সফল

2022-10-26T00:49:55+00:00
2022-10-26T00:49:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্ত্রীর চিত্রনাট্যে তামিল সিনেমার প্রযোজনায় মহেন্দ্র সিং ধোনি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ১২:৪৯ এএম   (ভিজিট : ১৮৯)
X

ক্রিকেটের বাইরে এবার নতুন পরিচয়ে পরিচিত হতে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এবং সফল অধিনায়ক তিনি। এবার সিনেমার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন সাবেক বিশ্বকাপজয়ী এ মহাতারকা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ক্রিকেটার ধোনি বড় পর্দায় তামিল সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন। যে সিনেমার চিত্রনাট্য লিখেছেন ধোনির স্ত্রী সাক্ষী সিং। ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে তামিল সিনেমাটির পরিচালনা করবেন রমেশ থামিলমনি। তবে ধোনির সিনেমায় কে কে কাজ করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। দ্রুত নাম জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন রমেশ।

তামিল এ সিনেমাটি মূলত পারিবারিক। তবে অন্য পারিবারিক সিনেমার সঙ্গে এর তুলনা করা একেবারে উচিত হবে না। তাদের দাবি, অন্য পাঁচটা পারিবারিক সিনেমা থেকে এটি সম্পূর্ণ ভিন্ন। পরিচালক রমেশের ভাষায়, ‘সাক্ষীর চিত্রনাট্যের নির্যাসটি পড়ে আমি উৎসাহিত হই। এটা একদম অন্য ধরনের। একটি দুর্দান্ত পারিবারিক সিনেমা হওয়ার পর্যাপ্ত রসদ এতে মজুত। সিনেমাটি করার জন্য সবাই মুখিয়ে আছি।’

এ বিষয়ে ধোনি জানান, শুধু তামিল নয়, বিভিন্ন ভাষাতেই সিনেমা তৈরির ইচ্ছা আছে তার। তার মূল লক্ষ্য অন্য ধারার সিনেমা তৈরি। প্রথমে তামিল দিয়ে শুরু করলেও ধীরে ধীরে কল্পবিজ্ঞান, অপরাধমূলক, কমেডি এমনকি রুদ্ধশ্বাস থ্রিলারের সিনেমাও নির্মাণ করা হবে ধোনি এন্টারটেইনমেন্ট থেকে।

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy