এবার সিনেমার প্রযোজনায় নামছেন ধোনি

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এবার সিনেমায় অভিষেক হতে চলেছে। তবে অভিনয়ের মাধ্যমে নয়, প্রযোজনার মাধ্যমে। আইপিএলে

2022-10-26T09:46:33+00:00
2022-10-26T09:46:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার সিনেমার প্রযোজনায় নামছেন ধোনি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৯:৪৬ এএম   (ভিজিট : ২৪০)
X

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এবার সিনেমায় অভিষেক হতে চলেছে। তবে অভিনয়ের মাধ্যমে নয়, প্রযোজনার মাধ্যমে। আইপিএলে তিনি খেলেন চেন্নাইয়ে দলে। সেই থেকে ধোনির সঙ্গে তামিলনাড়ুর ঘনিষ্ঠতা। সম্পর্কটা এমনই গাঢ় যে মাহিকে সেখানে ‘থালাইভা’ বা নেতা হিসেবেই ডাকা হয়।

ক্রিকেটের পর এবার সেই সম্পর্ককে আরও পাকাপোক্ত করতে ধোনির সংস্থা নামছে তামিল ছবি প্রযোজনায়।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ধোনির স্ত্রী সাক্ষীর তৈরি করা চিত্রনাট্যের ওপর ভর করে তৈরি হচ্ছে একটি পারিবারিক ছবি। যদিও আর পাঁচটা পারিবারিক ছবির সঙ্গে নাকি ধোনি প্রযোজিত ছবির পার্থক্য প্রচুর।

ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে তামিল ছবিটি পরিচালনা করবেন রমেশ থামিলমনি। এই রমেশই লিখেছিলেন নতুন প্রজন্মের গ্রাফিক নভেল ‘অথর্ব’।

এদিকে ধোনির ছবিতে কে কে কাজ করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। দ্রুত আর্টিস্ট আর ছবির নাম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক রমেশ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy