জ্বালানি সংকটে বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত চীন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো জ্বালানি সংকটে পড়েছে বাংলাদেশ। পরিস্থিতি বিবেচনায় জ্বালানিতে আমদানি নির্ভর চীন বাংলাদেশকে

2022-10-26T17:13:14+00:00
2022-10-26T17:13:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জ্বালানি সংকটে বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত চীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৫:১৩ পিএম   (ভিজিট : ২১৮)
X

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো জ্বালানি সংকটে পড়েছে বাংলাদেশ। পরিস্থিতি বিবেচনায় জ্বালানিতে আমদানি নির্ভর চীন বাংলাদেশকে জরুরি সহায়তা দিতে প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।

বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান রাষ্ট্রদূত। চীনা রাষ্ট্রদূত বলেন, চীন জ্বালানি আমদানি করে থাকে। চীনের পক্ষে রপ্তানি করার মতো পরিস্থিতি নেই। তবে বাংলাদেশের খুব বেশি প্রয়োজন হলে চীন চুপ করে বসে না থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এক কথায় চীন কিছু একটা করবে।

লি জিমিং বলেন, ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে জ্বালানিতে সহযোগিতার বিষয়ে অনুরোধ করা হয়েছে। আমি বিষয়টি বেইজিংয়ের সংশ্লিষ্টদের জানিয়েছি। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশকে ক্লিন এনার্জি খাতে সহযোগিতা করতে আগ্রহী দেশটি। কারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লিন এনার্জির লক্ষ্যে সোলার প্যানেল প্রতিষ্ঠায় চীনের কোম্পানি বিনিয়োগ করতে চায়।

স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় চীন। বাংলাদেশের যেকোনো অভ্যন্তরীণ ইস্যু শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সমাধান হবে। সেটিই দেখতে চাই আমরা। উন্নয়ন সহযোগী আখ্যা দিয়ে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সমাধানের মত দেন। লি জিমিং বলেন, চীন যেকোনো সমস্যার ক্ষেত্রে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাস করে। চীন সবসময় স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। চীন বিশ্বাস করে, বাংলাদেশ তাদের অভ্যন্তরীণ ইস্যু শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সমাধান করবে। আর এটিই চীনের চাওয়া।

তিনি বলেন, অনেক চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। চীনের মানুষ যেমন বাংলাদেশকে পছন্দ করে, তেমনি চীনের ব্যবসায়ীরাও। যেহেতু ব্যবসায়ীদের বাংলাদেশ নিয়ে আগ্রহ রয়েছে, সেক্ষেত্রে চীন চায় বাংলাদেশে স্থিতিশীলতা বজায় থাকুক। ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের মতো চীন একই মত পোষণ করে এবং শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে দেখতে চায়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। এই সমস্যা সমাধানে চীনের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে চীনা মুদ্রা ব্যবহারের পরামর্শ দিয়েছেন চীনের রাষ্ট্রদূত। লি জিমিং বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাশ্রয়ে বাংলাদেশ চাইলে ডলারের পরিবর্তে চীনের মুদ্রায় বাণিজ্যিক লেনদেন করতে পারে।

পরিস্থিতি বিবেচনায় রফতানি বাড়ানোর পরামর্শ দেন রাষ্ট্রদূত। তিনি বলেন, চীনে রপ্তানি বাড়ানোর জন্য বাংলাদেশের ব্যবসায়ীরা অবদান রাখতে পারেন। আমি বলতে চাই, এ বিষয়ে আরও তৎপর হবে। এতে বাংলাদেশ এর সুফলও পাবে। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন বক্তব্য দেন।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy