পুলিশ সদরদপ্তর পরিদর্শন করেন এনডিসি প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ন্যাশনাল ডিফেন্স কলেজের এনডিসি কোর্স-২০২২ এর প্রশিক্ষণার্থীদের একটি প্রতিনিধিদল বুধবার (২৬ অক্টোবর) সকালে পুলিশ সদরদপ্তর পরিদর্শন করেছে। মেজর

2022-10-26T17:28:43+00:00
2022-10-26T17:28:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পুলিশ সদরদপ্তর পরিদর্শন করেন এনডিসি প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৫:২৮ পিএম   (ভিজিট : ২০০)
X

ন্যাশনাল ডিফেন্স কলেজের এনডিসি কোর্স-২০২২ এর প্রশিক্ষণার্থীদের একটি প্রতিনিধিদল বুধবার (২৬ অক্টোবর) সকালে পুলিশ সদরদপ্তর পরিদর্শন করেছে। মেজর জেনারেল এ কে এম আমিনুল হক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

পরিদর্শনকালে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে প্রতিনিধিদলের প্রধান মেজর জেনারেল এ কে এম আমিনুল হক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা শুভেচ্ছা স্মারক বিনিময় করেন। এনডিসি প্রতিনিধিদলের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন উপলক্ষে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ব্রিফিংয়ে অতিরিক্ত ডিআইজি (ডিঅ্যান্ডপিএস) বেলাল উদ্দিন বাংলাদেশ পুলিশের মিশন, ভিশন, ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অনবদ্য ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। এ সময় বাংলাদেশ পুলিশের ইতিহাস, সেবা কার্যক্রম, সাম্প্রতিক সময়ে নেওয়া পদক্ষেপ ও মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার ওপর চারটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

পরে প্রশ্নোত্তর পর্বে প্রতিনিধিদলের সদস্যরা অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং, পুলিশি সেবা প্রদান, সাইবার ক্রাইম, ট্রাফিক ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জানতে চান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা প্রতিনিধিদলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সভাপতির বক্তব্যে ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ বলেন, এনডিসি টিমের এ সফর বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে। তিনি বলেন, এ ধরনের সফর সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বাড়াবে। দেশ ও জনগণের কল্যাণে এক সাথে কাজ করার পথ ভবিষ্যতে আরও অবারিত করবে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান জানান, প্রতিনিধিদলে সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন, বাংলাদেশ পুলিশ এবং মিশর, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, কেনিয়া, মালি, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তানজানিয়া ও জাম্বিয়ার ১৭ জনসহ ৭৫ জন প্রশিক্ষণার্থী ছিলেন।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy