নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে কোনো শুভেচ্ছা বার্তা পাঠাননি পুতিন

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

মঙ্গলবার যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে শুভেচ্ছা

2022-10-26T18:44:30+00:00
2022-10-26T18:44:30+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে কোনো শুভেচ্ছা বার্তা পাঠাননি পুতিন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৬:৪৪ পিএম   (ভিজিট : ২২০)
X


মঙ্গলবার যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে শুভেচ্ছা বার্তা জানান। কেউ কেউ ফোনেও কথা বলেন।

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার বিশ্ব নেতাদের মধ্যে সবার আগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন ঋষি সুনাক।

তবে বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ও সমালোচিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঋষি সুনাকের সঙ্গে কথা বলা তো দূরে থাক কোনো শুভেচ্ছা বার্তাও পাঠাননি। 

কেন পুতিন ঋষিকে শুভেচ্ছা জানাননি? এর কারণে ব্যাখ্যা করেছেন রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। তিনি জানিয়েছেন, ঋষিকে পুতিন শুভেচ্ছা জানাননি কারণ যুক্তরাজ্যকে ‘বন্ধু নয়’ দেশ হিসেবে বিবেচনা করে রাশিয়া।

এ ব্যাপারে দিমিত্রি পেসকোভ বলেন, যুক্তরাজ্য বর্তমানে রাশিয়ার ‘বন্ধু নয়’ এমন দেশের তালিকায় রয়েছে। তাই কোনো শুভেচ্ছাবার্তার টেলিগ্রাম করা হয়নি। 

এদিকে গত সেপ্টেম্বরে যখন বরিস জনসন প্রধানমন্ত্রিত্ব হারান তখন বিষয়টি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে লিজ ট্রাসের পতনের পর তার মুখ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য শোনা যায়নি।

সূত্র: এএফপি

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy