নেদারল্যান্ডকে বড় টার্গেট দিল ভারত

স্পোর্টস ডেস্ক :

খেলাধুলা

টি২০ বিশ্বকাপের খেলায় নেদারল্যান্ডকে ১৮০ রানের টার্গেট দিয়েছে ভারত।প্রথম ৯ ওভারে রানরেট ছিল ছয়েরও নিচে। এরপর আস্তে আস্তে

2022-10-27T15:00:18+00:00
2022-10-27T15:00:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেদারল্যান্ডকে বড় টার্গেট দিল ভারত
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৩:০০ পিএম   (ভিজিট : ২২৮)
X


টি২০ বিশ্বকাপের খেলায় নেদারল্যান্ডকে ১৮০ রানের টার্গেট দিয়েছে ভারত।

প্রথম ৯ ওভারে রানরেট ছিল ছয়েরও নিচে। এরপর আস্তে আস্তে হাত খুলতে থাকে ভারত। শেষ ৫ ওভারে তো রীতিমত নেদারল্যান্ডস বোলারদের ওপর ঝড় বইয়ে দেন সূর্যকুমার যাদব।

শেষ ৫ ওভারে ভারত তোলে ৬৫ রান। শেষ বলে ছক্কা মেরে হাফসেঞ্চুরি পূরণ করেন সূর্য। তার আগে হাফসেঞ্চুরির কোটা ছুঁয়েছেন রোহিত শর্মা আর বিরাট কোহলিও। এই তিন ফিফটিতে ভর করে ভারত গড়েছে ২ উইকেটে ১৭৯ রানের বড় সংগ্রহ।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতে বেশ নিয়ন্ত্রিত বোলিংই করছিলেন ডাচ বোলাররা। তৃতীয় ওভারে দলের বোর্ডে মাত্র ১১ রান উঠতেই সাজঘরের পথ ধরেন লোকেশ রাহুল (১২ বলে ৯)।

বারকয়েক জীবন পান রোহিত শর্মাও। সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি তুলে নেন হাফসেঞ্চুরি। ৩৯ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় রোহিত আউট হন ৫৩ করে।

এরপর কোহলি আর সূর্যের ৮ ওভারের জুটি। অবিচ্ছিন্ন এই জুটিতে ৯৫ রান যোগ করেন এই যুগল। কোহলি ৪৪ বলে ৩ চার আর ২ ছক্কায় অপরাজিত থাকেন ৬২ রানে। ২৫ সূর্যর ৫১ রানের হার না মানা ইনিংসে ছিল ৭টি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কার মার।

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy